সর্বশেষ
13 Mar 2026, Fri

জনতা ব্যাংক পিএলসি কেন্দুয়া উপশাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় জনতা ব্যাংক পিএলসি কেন্দুয়া উপশাখার আয়োজনে ছোট্ট পরিসরে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা সংলগ্ন জনতা ব্যাংক পিএলসি কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন,কেন্দুয়া উপশাখা, জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপক মো. রুহুল আমিন সুজন, ব্যাংক কর্মকর্তা – কর্মচারীবৃন্দ, গ্রাহক, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ী গণ।

সংক্ষিপ্ত এক সৌজন্য বক্তব্যে ব্যবস্থাপক মো.রুহুল আমিন সুজন উক্ত উপ-শাখার সমৃদ্ধি কামনা করে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *