
কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভোক্তা সংরক্ষণ আইন অমান্য করায় মোট ৫ টি দোকানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরিফুল ইসলামের নেতৃত্বে কেন্দুয়া পৌরসভার বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালিত হয়।এ সময় তাঁর সঙ্গে ছিলেন, কেন্দুয়া থানা পুলিশ, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরিফুল ইসলামের সাথে এ বিষয়ে মুঠোফোনে কথা হলে তিনি জানান, দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা,পণ্যের মোড়কে মেয়াদ ও মূল্য নির্ধারণ উল্লেখ না থাকা, হোটেল রেস্তোরাঁয় বাসি খাবার পরিবেশন করা, নকল পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের কারণে পাঁচ (৫) দোকানীকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
