সর্বশেষ
13 Mar 2026, Fri

নেত্রকোণায় এসি বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু :এলাকায় শোকের ছায়া

ডেস্ক রিপোর্টঃ

নেত্রকোণা পৌর শহরের আখরার মোড় এলাকায় ‘হেনা ডিজিটাল কালার ল্যাব অ্যান্ড স্টুডিও’এর স্বত্বাধিকারী রাজু সাহা (৪৫) এসি বিস্ফোরণে দগ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১ মার্চ)বিকাল সোয়া ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে দোকান খুলে বিদ্যুতের সুইচ দেওয়ার সময় এসি বিস্ফোরণে তিনি গুরুতর দগ্ধ হয়েছিলেন।।দুর্ঘটনায় তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে,শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ল্যাবের মালিক রাজু সাহা দোকান খুলে ভিতরে ঢুকে বিদ্যুতের সুইচ দেন।এ সময়ে দোকানে থাকা এসি বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এতে দগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় রাজু সাহাকে স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।খবর পেয়ে নেত্রকোণা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা এসে স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।আগুনে দোকানের আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রীও ক্ষতিগ্রস্ত হয়।খবর পেয়ে নেত্রকোণা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এসি বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ী রাজু সাহাকে প্রথমে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলেও শরীরের ৮০ শতাংশ পুড়ে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।সেখান থেকে তাকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছিল।সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজু সাহা নেত্রকোণা পৌর শহরের নিউটাউন এলাকার মানিক সাহার ছেলে।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *