সর্বশেষ
13 Mar 2026, Fri

নেত্রকোণায় অনূর্ধ্ব ১৫ বালক ও বালিকাদের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ

বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় নেত্রকোণা জেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের(অনূর্ধ্ব-১৫) ৮১ জন বালক ও বালিকার অংশগ্রহণে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠানটি সোমবার(২৬জানুয়ারি ২০২৬খ্রি.)সকালে নেত্রকোণা আধুনিক স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুজ্জামান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক হোসেন,উপ তত্ত্বাবধায়ক,সরকারি শিশু পরিবার (বালক) নেত্রকোণা,জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কাশেম,সদস্য শাহানুল কবীর মুন্না প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

অ্যাথলেটিক্স প্রতিযোগিতা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ-সবল দেহ ও মন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেন উপস্থিত অতিথিবৃন্দ।

প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *