
কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা)প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)-এর ধানের শীষ মার্কার তাৎক্ষণিক ও প্রথম দিনের প্রচারণার অংশ হিসেবে মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে উপজেলা,পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন সড়কে মিছিলটি প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি মো.জয়নাল আবেদীন ভূঁঞা,সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজনু,যুগ্ম সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম শফিক,সাংগঠনিক সম্পাদক মো.জসিম উদ্দিন আহম্মেদ খোকন,মো.মাহবুব আলম জরিপ,কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মো.খোকন আহমেদ ডিলার,সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন,উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু,পৌর কৃষক দলের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দু, উপজেলা তাঁতি দলের সভাপতি মো. আব্দুর রহমান ,পৌর যুবদলের সদস্য সচিব উজ্জ্বল খন্দকার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান খান খোকা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল আলম, সদস্য সচিব আলী ইসলাম আলী, উপজেলা জাসাসের আহ্বায়ক গোলাম মোস্তফা ভূঞা হাবুলসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
আলোচনা সভায় বক্তারা ধানের শীষের পক্ষে এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বিজয় ছিনিয়ে আনার আহ্বান জানান।তাঁরা আরো বলেন,যে কোন ষড়যন্ত্রকে প্রতিহত করতে সকলকে অবশ্যই সতর্ক থাকতে হবে।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা শ্লোগান তুলেন, সামনে আসছে শুভ দিন ধানের শীষে ভোট দিন, হিলালী ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন,কোনডা ভালা ধানডা ভালা,উন্নয়নের মার্কা, ধানের শীষ মার্কা ইত্যাদি।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে আলাদা আলাদাভাবে ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।
