সর্বশেষ
13 Mar 2026, Fri

নেত্রকোণা-৩ আসনে কে কোন প্রতীক পেলেন

কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৯,নেত্রকোণা-৩ (কেন্দুয়া – আটপাড়া) সংসদীয় আসনে ৬ প্রার্থীর কার কী প্রতীক ইতোমধ্যে ঘোষণা করেছে ইসি।

বুধবার (২১ জানুয়ারী) নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের এ প্রতীক বরাদ্দ দেয় বলে নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্র।

এর আগে গত ২০ জানুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও উক্ত আসনে বৈধ ৬ প্রার্থীর কেউ প্রত্যাহার না করায় গতকাল (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দ পায় তাঁরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী ও নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী পান ধানের শীষ প্রতীক,কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য (বর্তমানে বহিষ্কৃত) ও স্বতন্ত্র প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া – ঘোড়া , বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, জেলা কমিটির শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ খায়রুল কবির নিয়োগী – দাঁড়িপাল্লা,জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ আবুল হোসেন তালুকদার- লাঙ্গল , ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত প্রার্থী মোঃশামছুদ্দোহা -চেয়ার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোঃজাকির হোসেন পান হাতপাখা মার্কা/ প্রতীক।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃরিফাতুল ইসলামের সাথে এর আগে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বৈধ ৬ প্রার্থীর মধ্যে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় তাঁরা সবাই চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২১ জানুয়ারী প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারী থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হয়েছে। চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *