সর্বশেষ
13 Mar 2026, Fri

আটপাড়ায় নিজস্ব উদ্দ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন জাকির হোসেন

আটপাড়া(নেত্রকোণা)প্রতিনিধিঃ 

শীতে অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না,এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়ান কিছু মানব দরদী মানুষ।এমনি নেত্রকোণার আটপাড়ায় বুধবার(২০ জানুয়ারী) বিকালে প্রতিবছরের ন্যায় এই বছরেও নিজস্ব উদ্যোগে অসহায়, দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জাকির হোসেন। 

আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের স্বল্প শুনই গ্রামের কৃতি সন্তান মোঃআক্কাস মিয়ার বড় ছেলে জাকির হোসেন।জাকির হোসেন বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক সংগঠনের সাথে যুক্ত। 
এসময় উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক আব্দুল হাই জালাল মাষ্টার,সাংবাদিক আশরাফুল আলম প্রমুখ।

এ বিষয়ে জাকির হোসেন বলেন,মানুষ মানুষের জন্য-জয় হোক মানবতার।মানবিক দায়বদ্ধতা ও সেবার মহান আদর্শ থেকেই আমার এ ক্ষুদ্র প্রয়াস।একজন মানুষ হয়ে আর একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *