
কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় কুরবান আলী (২১) নামে এক যুবককে বিশ (২০) পিচ ইয়াবাসহ আটক করেছে কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারী) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের বঙ্গবাজার এলাকা থেকে আটক করা হয় তাকে।
আটককৃত যুবক একই ইউনিয়নের চাপুরী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আবুল হাসেম,মায়ের নাম জাহানারা খাতুন।
গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানে নেতৃত্ব দেন,পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য এসআই মো. শফিউল আলম। অভিযানকালে আরো তিন আসামি দৌঁড়ে পালিয়ে যায় বলে জানায় পুলিশ ও স্থানীয় সূত্র।
এ বিষয়ে এসআই মো.শফিউল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিশ (২০) পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন।
