সর্বশেষ
13 Mar 2026, Fri

কেন্দুয়ায় নির্বাচনি আচরণ বিধিমালা প্রতিপালনে মোবাইল কোর্ট অভিযান:১ জনকে অর্থদন্ড

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় নির্বাচনি আচরণ বিধিমালা প্রতিপালনে মোবাইল কোর্ট অভিযানে একজনকে ৫ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারী) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কেন্দুয়া পৌরসভার ছিলিমপুর, আদমপুর, মাসকা ও সান্দিকোনা বাজারে নির্বাচনি আচরণ বিধিমালা প্রতিপালনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এ সময়ে কেন্দুয়া পৌরসভার ছিলিমপুর মোড়ে “রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫” এর বিধি ৭ লঙ্ঘনের অপরাধ উদঘাটিত হওয়ায় উক্ত বিধিমালার বিধি ২৭ অনুসারে একজনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম উল ইসলাম চৌধুরী এসিল্যান্ড কেন্দুয়া নেত্রকোণা আইডিতে এক পোস্টে তা নিশ্চিত করে এও উল্লেখ করেন, আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের নিমিত্তে কেন্দুয়া উপজেলায় সংশ্লিষ্ট সকলকে নির্বাচনি আচরণ বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার জন্য বলা হলো।নির্বাচনি আচরণ বিধিমালার যে কোনো ধরনের লঙ্ঘন হলে মোবাইল কোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে । এ ক্ষেত্রে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।

উল্লেখ্য,এই আচরণ বিধি লঙ্ঘন করলে তা “প্রাক-নির্বাচনী অনিয়ম” হিসেবে গণ্য হবে এবং নির্বাচন কমিশন তা বিচার করার ক্ষমতা রাখে।প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের সময় এই বিধিমালা মেনে চলার অঙ্গীকারনামা জমা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *