সর্বশেষ
13 Mar 2026, Fri

কেন্দুয়ায় সরকারি রাস্তা নিয়ে বিরোধে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নে সরকারি হালটের রাস্তার অংশ ব্যবহারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (৭ জানুয়ারি) সকালে বাট্টা গ্রামের মাইজপাড়া এলাকায় এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে,ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে সরকারি রাস্তা ব্যবহারের বিরোধ থেকে মঙ্গলবার(৬ জানুয়ারি) প্রথম দফা সংঘর্ষ হয়। এরই জেরে বুধবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দা, লাঠি ও টেটা নিয়ে দুই পক্ষ প্রায় আধা ঘণ্টা ধরে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।পুলিশ জানায়,জমি ও সরকারি রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরেই টানা দুই দিন এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *