সর্বশেষ
13 Mar 2026, Fri

কেন্দুয়ায় এলপিজি গ্যাসের দাম নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট:ডিলারকে অর্থদন্ড

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় মোবাইল কোর্ট অভিযানে ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাস সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করার বিষয়ে বিভিন্ন খুচরা দোকানে সতর্কতামূলক নির্দেশনা দেয়ার পাশাপাশি এক ডিলারকে দশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার(৫ জানুয়ারী) দুপুরের পর কেন্দুয়া পৌরসভার বিভিন্ন খুচরা দোকানে ও পরে উপজেলার সাহিতপুর বাজার ও মডেল বাজারের দুইটি বড় ডিলারের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

সাহিতপুর বাজার ও মডেল বাজারের দুইটি বড় ডিলারের দোকানে অভিযান পরিচালনাকালে সাহিতপুর বাজারের লিপা এন্টারপ্রাইজ নামে ডিলারের দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণসহ জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন,কেন্দুয়া থানা পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *