সর্বশেষ
13 Mar 2026, Fri

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কেন্দুয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া(নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় প্রয়াত বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) জুম্মার নামাজের পর মসজিদে মসজিদে, বিএনপি, উপজেলা ছাত্রদল ও ওলামাদলের উদ্দ্যোগে এই কর্মসূচি পালিত হয়।উপজেলা মডেল মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া)আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালীসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকাল ৩টার দিকে উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম ভূইয়ার সভাপতিত্বে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলী হোসেনসহ দুই শতাধিক ছাত্রদল নেতাকর্মী ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আসর নামাজ বাদ দলীয় কার্যালয়ে ওলামাদলের কুরআন খতমের চতুর্থ দিনের মতো কর্মসূচি শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ওলামাদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম,আব্দুল হামিদ খান পাঠান জেহাদি,হাফেজ মোজাম্মেল হক ভূইয়াসহ আরও অনেকেই।এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে দোয়া মাহফিল ও তোবারক বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *