সৈয়দ সময় , নেত্রকোনাঃ
দেশবাসীকে কাঁদিয়ে মঙ্গলবার(৩০ ডিসেম্বর)সকালে বাংলাদেশের প্রথম সংসদীয় সরকার ব্যবস্থার প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও গণমানুষের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে তাঁর প্রতি গভীর শোক,শ্রদ্ধা, ভালোবাসায় গরদি দাখিল মাদ্রাসা’র সভাপতি প্রকৌশলী মো: মজিবুর রহমানের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসা সূত্রে জানা গেছে,মঙ্গলবার (৩০ ডিসেম্বর)সকাল ১১ টায় মাদ্রাসার একটি ক্লাসরুমে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় মাদ্রাসার সুপার মাওলানা মো: আব্দুল খালেক সহ অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ ,কমিটির অন্যান্য সদস্য, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
গরদি দাখিল মাদ্রাসা’র সভাপতি প্রকৌশলী মোঃ মজিবুর রহমান মুঠোফোনে বলেন, দেশের অভিভাবক,বিএনপি’র চেয়ারপার্সন,আপোষহীন দেশনেত্রী ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোক,বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং তাঁর পরকালে চির শান্তি কামনা করি।মহান আল্লাহতায়ালা তাঁকে বেহেস্ত নসিব করুন।

