সর্বশেষ
13 Mar 2026, Fri

নেত্রকোনা-৫(পূর্বধলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদারের মনোনয়নপত্র দাখিল

মোঃ নজরুল ইসলাম,পূর্বধলা (নেত্রকোনা)প্রতিনিধিঃ

আসন্ন ১২ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬১ নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর)দুপুরে তিনি বিএনপির স্থানীয় পাঁচ নেতাকে নিয়ে নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুর রহমান-এর কাছে মনোনয়নপত্র জমা দেন।

আলহাজ্ব আবু তাহের তালুকদার নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক এবং বর্তমান পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক। তিনি এই আসনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এর মনোনীত প্রার্থী।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,”আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।জনগণের ভোট ও সমর্থন নিয়ে এই আসনে বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী।”

মনোনয়ন জমা দানকালে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম তালুকদার, পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান ফকির, যুগ্ম আহবায়ক সায়েদ আল মামুন শহীদ ফকির, যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *