
পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা–৫ (পূর্বধলা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি নুরুল ইসলাম হাকিমী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সাইফুর রহমান এর নিকট তাঁর চূড়ান্ত মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ৩টায় মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা আমিনুল হক লিমন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক ওফা,পূর্বধলা উপজেলা শাখার অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী এবং আইন বিষয়ক সম্পাদক মোঃ শফিক আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র দাখিল শেষে প্রার্থী মুফতি নুরুল ইসলাম হাকিমী,ইসলাম,দেশ ও মানবতার কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে পূর্বধলাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
