সর্বশেষ
13 Mar 2026, Fri

নেত্রকোণার মদনপুরে ১১ বছরের শিশু রাসেল এক সপ্তাহ ধরে নিখোঁজ

ডেস্ক রিপোর্টঃ

নেত্রকোণা সদর উপজেলার মদনপুর এলাকায় একটি ইটভাটা থেকে রাসেল নামের ১১ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ রাসেল মদনপুরের চন্দনকান্দি এলাকায় অবস্থিত জসিম ভূঁইয়ার ইটভাটায় অবস্থান করছিল। তার বাবার নাম আজিজুল কাজী। তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বাসিন্দা এবং বর্তমানে উক্ত ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছেন।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে রাসেল তার বাবার সঙ্গে ইটভাটায় আসে।সে সাতক্ষীরার আঞ্চলিক ভাষায় কথা বলে। নিখোঁজের দিন থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় রাসেলের পরিবার চরম উৎকণ্ঠায় রয়েছে।কোনো সহৃদয়বান ব্যক্তি/ব্যক্তিবর্গ যদি শিশুটির সন্ধান পেয়ে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন,তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য রাসেলের পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
আজিজুল কাজী (নিখোঁজ শিশুর বাবা)
চন্দনকান্দি ইটভাটা, মদনপুর
নেত্রকোণা সদর,নেত্রকোণা
মোবাইল : ০১৮৭৪-৩৩২৯৭৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *