সর্বশেষ
13 Mar 2026, Fri

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে নেত্রকোণায় অনূর্ধ্ব -১৬ বালকদের অংশগ্রহণে ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ

বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন উপলক্ষে নেত্রকোণা জেলা পর্যায়ে অনূর্ধ্ব -১৬ বালকদের অংশগ্রহণে T-10 ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।”এসো দেশ বদলাই পৃথিবী বদলাই”প্রতিপাদ্য কে সামনে রেখে জেলা ক্রীড়া অফিস,নেত্রকোণা এর আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের ৪৮ জন অনূর্ধ্ব ১৬ বছরের বালকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি বুধবার(২৪ ডিসেম্বর)বিকালে নেত্রকোণা আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তারের সভাপতিত্বে এ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)রাফিকুজ্জামান,জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রিকেট প্রশিক্ষক ও আম্পায়ারবৃন্দ,বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ।

অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি,সনদপত্র এবং ক্রিকেট সামগ্রী পুরস্কার হিসেবে তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *