সর্বশেষ
13 Mar 2026, Fri

কেন্দুয়ায় গুণী শিক্ষক সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় গুণী শিক্ষক সম্মাননা ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে ইফফাত জারিন ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

সম্মানিত গুণী শিক্ষক হিসেবে সংবর্ধিত হন বীর মুক্তিযোদ্ধা জনাব যহির উদ্দীন আহম্মদ, সিনিয়র শিক্ষক (অব.), কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়।

ইফফাত জারিন ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল এন্ড কলেজ) এর অধ্যক্ষ বাবুল আহম্মদ।

ইফফাত জারিন ফাউন্ডেশন এর সহ সভাপতি আসাদুজ্জামান খান পাঠান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর কবীর, প্রধান শিক্ষক, রওশন ইজদানী একাডেমী; জনাব মো. মুখলেছুর রহমান,সুপারিনটেনডেন্ট, কাউরাট দাখিল মাদ্রাসা; মো. দিলোয়ার হোসেন, প্রধান শিক্ষক, গন্ডা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়।

এছাড়া উপস্থিত ছিলেন, ইফফাত জাহান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল হক, সাধারন সম্পাদক মহসীন আলম ভূঞা এবং প্রধান উপদেষ্টা আব্দুল মান্নান।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের অবদান ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে শিক্ষাবৃত্তির গুরুত্ব তুলে ধরেন। শেষে গুণী শিক্ষককে সম্মাননা প্রদান ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *