সর্বশেষ
13 Mar 2026, Fri

পূর্বধলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেত্রকোনা–৫ (পূর্বধলা) আসনে বুধবার(২৪ ডিসেম্বর)দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ (পীর সাহেব চরমোনাই)এর হাতপাখা প্রতীক
এর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন
মুফতী নুরুল ইসলাম হাকিমী হাফিজাহুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আলমগীর হোসেন মিসবাহ,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক ওফা,ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা আমিনুল হক লিমন,বাংলাদেশ মুজাহিদ কমিটি পূর্বধলা উপজেলা শাখার সদর ইউনিয়নের মুফতী শাফায়েত উল্লাহ হাকিমী,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার সভাপতি মাওলানা মাজহারুল ইসলাম,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সাইফুর রহমান সা’দী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার সভাপতি আরিয়ান আহমেদ ফাহিমসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে নেত্রকোনা-৫ (পূর্বধলা)আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী নুরুল ইসলাম হাকিমী হাফিজাহুল্লাহ ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *