সর্বশেষ
13 Mar 2026, Fri

নেত্রকোণায় ভাষা সৈনিক শামছুল কিবরিয়া চৌধুরী মেধাবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ

নেত্রকোণায় ৩০ জন শিক্ষার্থী পেয়েছে ভাষা সৈনিক শামছুল কিবরিয়া চৌধুরী(এস কে চৌধুরী)মেধাবৃত্তি পুরস্কার-২০২৫।এস কে চৌধুরী ফ্রিডম ফোরাম নেত্রকোণা’র ব্যবস্থাপনায় এবং
দি ক্যাডেট কোচিং সেন্টার নেত্রকোণা শাখার উদ্যোগে শনিবার(২০ ডিসেম্বর)সকালে পৌর শহরের মোক্তারপাড়ায় দি ক্যাডেট কোচিং সেন্টারের মিলনায়তন কক্ষে এই মেধাবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

নেত্রকোণা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ননী গোপাল সরকারের সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতিমা নাওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এস কে চৌধুরী ফ্রিডম ফোরামের নেত্রকোণা’র প্রতিষ্ঠাতা মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,অধ্যাপক অলি উল্লাহ, আব্বাসিয়া স্কুলের প্রধান শিক্ষক মোঃমুরশাইন,হাবিবুর রহমান মাস্টার,প্রতিষ্ঠানের পরিচালক শফিকুল ইসলাম রিপন,সাংবাদিক এ বি চৌধুরী নাদিম,জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরীসহ শিক্ষক, অভিভাবক,শিক্ষার্থী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন,শিক্ষার্থীদের শিক্ষা,নৈতিকতা এবং শৃঙ্খলার উপর জোর দেওয়া উচিত।শিক্ষার্থীদের উচিত মনোযোগী হওয়া,নিয়মিত পড়ালেখা করা,সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করা এবং মাদক ও সমাজবিরোধী কাজ থেকে দূরে থাকা।

আলোচনা শেষে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তি পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *