
ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোণা পৌর বিএনপির ৭ নং ওয়ার্ডের জয়নগর মহল্লা কমিটি গঠন উপলক্ষে ৭ নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় জয়নগর কালিবাড়ী মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা পৌর বিএনপির ৭ নং ওয়ার্ডের সভাপতি খাজা মোশাররফ হোসেন জাহাঙ্গীর, সঞ্চালনায় ছিলেন ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খান শামীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.আরিফা জেসমিন নাহিন,পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃকামরুল হক,জেলা তাঁতী দলের সভাপতি সাইফ উদ্দিন আহম্মেদ লেলিন,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু,সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন,সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মোঃরোকন উদ্দিন,পৌর বিএনপির ৭ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃআব্দুস সালাম,৭ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃনুরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযাগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক কে বিজয়ী করতে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মোয়াজ্জেম হোসেন আনুষ্ঠানিকভাবে পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর মহল্লা কমিটি ঘোষণা করেন।
