সর্বশেষ
13 Mar 2026, Fri

আটপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত 

আটপাড়া,(নেত্রকোনা)প্রতিনিধিঃ

নেত্রকোনার আটপাড়ায় দিনব্যাপী জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৬ নভেম্বর)উপজেলার শহীদ মিনার চত্বরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে “দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি,প্রাণিসম্পদে হবে উন্নতি” এই স্লোগান কে সামনে রেখে শুভ উদ্বোধন,আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তায়রান ইকবাল এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহনুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা তানজিনা শারমিন দৃষ্টি।এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা–কর্মচারী,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক,গণ্যমান্য ব্যক্তিবর্গ,খামারি, সাধারণ দর্শনার্থীসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশীয় জাত সংরক্ষণ,আধুনিক প্রযুক্তি,উন্নত চিকিৎসা সেবা এবং খামারিদের প্রশিক্ষণ বাড়াতে পারলে প্রাণিসম্পদ খাত আরও সমৃদ্ধ হবে।তারা প্রাণিসম্পদ দপ্তর ও খামারি—উভয়ের সমন্বিত প্রচেষ্টায় উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

প্রদর্শনীতে বিভিন্ন জাতের গবাদিপশু নিয়ে খামারি ও সাধারণ কৃষকরা অংশগ্রহণ করেন।পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *