সর্বশেষ
13 Mar 2026, Fri

কেন্দুয়ায় কৃষকের জমির শিম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা:ক্ষতি প্রায় ২ লাখ টাকা

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় কৃষক মো. রুহুল আমিনের ৩০ শতক জমির শিম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় তার ২ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রবিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে বলাইশিমুল ইউনিয়নের উলুয়াটি গ্রামে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

মো. হাবিবুর রহমানের ছেলে মো. রুহুল আমিন এখনো পর্যন্ত এ বিষয়ে কোন লিখিত অভিযোগ দায়ের করেননি।তবে কৃষি অফিসকে অবহিত করেছেন বলে নিশ্চিত করেন।

উক্ত ঘটনায় যে বা যারা জড়িত তা যেনো উদঘাটন করে শাস্তির আওতায় আনা হয়,সে বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন স্থানীয়রা।

উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা মুঠোফোন বলেন, বিষয়টি অবগত আছি। বলেছি, থানায় লিখিত অভিযোগ দেয়ার জন্য। তিনি আরো বলেন, কৃষি অফিস থেকে কোন প্রোগ্রাম বা প্রদর্শনীর মাধ্যমে আমরা কিছুটা সহযোগিতা করতে পারবো।

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান,লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *