
পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধিঃ
নেত্রকোনা-৫( পূর্বধলা)সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদারের সাথে ঘাগড়া ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর)বিকালে মেঘশিমূল স্বতন্র ইবতেদায়ী মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক মেম্বার এমদাদুল হক দুলা মিয়া,সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান ফকির।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক,পূর্বধলা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার,যুগ্ন আহবায়ক আব্দুর রহিম তালুকদার, যুগ্ন আহবায়ক আনারুল ইসলাম তালুকদার আনার, যুগ্ম আহবায়ক শহিদ ফকির, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম,যুগ্ম আহবায়ক সেলিম, যুগ্ম আহবায়ক ইশতিয়াক আহমেদ বাবু,বিএনপি নেতা আলতাফ হোসেন আকন্দ বিএনপি নেতা ফিরোজ মিয়া, সেচ্ছাসেবক দলের নেতা নাঈম খানসহ ইউনিয়ন ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
