সর্বশেষ
13 Mar 2026, Fri

পূর্বধলায় বিএনপি মনোনীত প্রার্থী আবু তাহের তালুকদারের নির্বাচনী প্রচারণা উপলক্ষে মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নেত্রকোণা-৫ (পূর্বধলা)আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

শুক্রবার (২১ নভেম্বর)পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নে শাহাবাজপুর বাজারে ২,৩ ও ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নির্বাচনী প্রচারণা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৫(পূর্বধলা)আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার।

নির্বাচনী প্রচারণা মিছিল শেষে নারান্দিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সোবহান সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফতাব আহমেদ শাহজাহান এর সঞ্চালনায় শাহাবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব ফকির,১১ নং গোয়ালাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সায়েদ আল মামুন শহীদ ফকির,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইশতিয়াক আহাম্মদ বাবু,যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ নোয়াব,যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম তালুকদার,উপজেলা বিএনপির সদস্য এডভোকেট মজিবুর রহমান তালুকদার, সদস্য মোজাহিদুল ইসলাম লেলিন,২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল আহমেদ,বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম শান্ত সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য এবং দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নাই।তাই জনগণের প্রত্যাশা পূরণে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদারকে বিজয়ী করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *