সর্বশেষ
13 Mar 2026, Fri

কেন্দুয়ায় ধান কাটার সময় মেশিনের নিচে পড়ে শিশুর মৃত্যু

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় ধানি জমিতে ধান কাটার মেশিন দিয়ে ধান কাটার সময় মেশিনের নিচে পড়ে মো. হোসাইন নামে (৬) এক শিশুর অকাল মৃত্যু হয়েছে বলে জানা গেছে স্থানীয় ও কেন্দুয়া থানা পুলিশ সূত্রে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল ৩ টার দিকে গন্ডা ইউনিয়নের গারাদিয়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের বাবার নাম বুলবুল মিয়া,মাতা-নাজমা আক্তার।গ্রাম -গারাদিয়া,থানা-কেন্দুয়া,জেলা- নেত্রকোণা।

জানা গেছে, মো. জাহাঙ্গীর (৩০) এর ধানি জমিতে ধান কাটা চলাকালে মেশিনটি ঘুরার সময় পিছনে ব্রেক করার মুহূর্তে শিশু বাচ্চাটি ধান কাটার মেশিনের নিচে চলে যায় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।তখন ড্রাইভার মো.মিজান মেশিনটি ড্রাইভ করছিলো।পরে সংবাদ পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মুঠোফোনে জানান,এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *