সর্বশেষ
13 Mar 2026, Fri

শারদীয় দুর্গোৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে নেত্রকোণা পৌরসভার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ

শারদীয় দুর্গোৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে নেত্রকোণায় বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোণা পৌরসভা আয়োজিত মতবিনিময় সভাটি বৃহস্পতিবার(১৮ সেপ্টেম্বর)সকালে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

পৌর প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদারের সভাপতিত্বে এবং পৌর ট্যাক্স প্রধান মোঃ খায়রুল হাসান মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদান করেন পৌর নির্বাহী কর্মকর্তা নূর মাহমুদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খগেন্দ্র তালুকদার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেত্রকোণা জেলা শাখার সদস্য সচিব শ্যামল ভৌমিক,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক তালুকদার,যুগ্ম আহবায়ক রিপন দত্ত, যুগ্ম আহবায়ক প্রহল্লাদ চন্দ্র বণিক।

এছাড়া বক্তব্য প্রদান করেন সাতপাই সার্বজনীন পূজা কমিটির সভাপতি উৎপল ভট্টাচার্য, জয়নগর কালীবাড়ি দুর্গাপূজা উদযাপন কমিটির সহ-সভাপতি প্রণব রায় রাজু সহ বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় পৌর প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার দুর্গোৎসব সফলভাবে পালনের জন্য এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখার জন্য পূজা উদযাপন কমিটির সাথে সমন্বয় করার ওপর গুরুত্বারোপ করেন।তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ,উশৃঙ্লতাকে প্রশ্রয় না দেওয়া এবং নিজেদের অবস্থান থেকে উৎসবকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *