সর্বশেষ
14 Mar 2026, Sat

আটপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে বৃষ্টির পানি জমে কমপ্লেক্স চত্তরের বেহাল দশা 

ইকবাল ভূইয়া,আটপাড়া
(নেত্রকোনা) প্রতিনিধি 

নেত্রকোনার আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে বাহিরের বৃষ্টির পানি জমে কমপ্লেক্স চত্বরের বেহাল দশার সৃষ্টি হয়েছে।এতে এই এলাকার মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

সরেজমিন ঘুরে দেখা যায়,স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশের গার্লস স্কুল এবং এর আশপাশ জায়গার বৃষ্টির পানি নিষ্কাশনের অন্য কোন ব্যবস্হা না থাকায় এই পানি হাসপাতালের মেইন গেইট দিয়ে ভিতরে ঢুকে চত্বর এলাকা যেন মশা জন্ম নেওয়ার উপযুক্ত স্হান তৈরি হয়েছে।পানি হাসপাতালের ভিতর দিয়েও নিষ্কাশনের ব্যবস্হা না থাকায় রোগী সহ সেবাগ্রহনকারীও দুর্ভোগে পড়েছে।  

এ বিষয়ে হাসপাতাল গেইটের ঔষধ ব্যবসায়ী লোকমান হাকিম পিয়াস জানান,বর্ষা মৌসুম এলে চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীর। কয়েকবার নিজ উদ্যোগে পানি নিষ্কাশনের জন্য বিকল্প ব্যবস্হা তৈরি করতে চেয়েও কাউকে পাশে পায়নি।বিষয়টি নিয়ে দ্রুত প্রশাসনের দৃষ্টি কামনা করছি ও ব্যবস্হা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *