সর্বশেষ
13 Mar 2026, Fri

কেন্দুয়ায় গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় গণ অধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর ) রাত ৯ টার দিকে কেন্দুয়া প্রেসক্লাবের সামনে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে উপজেলার গণ- অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

মিছিলে গণ অধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

মশাল মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের উপর অমানুষিক নির্যাতনের তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের গ্রেপ্তার সহ দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা গণ- অধিকার পরিষদের আহবায়ক খাইরুল ইসলাম, সদস্য সচিব উমর ফারুক (রবিন),যুগ্ম আহবায়ক হেলাল মিয়া,যুগ্ম সদস্য সচিব লাল মিয়া, নেত্রকোনা জেলা ছাত্র অধিকার পরিষদের সহ- সভাপতি এম এইচ সরকার (হিমেল) প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *