
মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় হিফজুল কুরআন মজলিস (আঞ্চলিক হিফজ শিক্ষা বোর্ড)এর উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে কেন্দুয়া উপজেলা পাবলিক হল রুমে ২০২৪-২৫ ইংরেজী শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় মুমতাজ ও মেধাস্থান প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।
হাফেজ আসাদুজ্জামান এর সভাপতিত্বে মুফতী শফিউল আলম কামাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্বওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড কেন্দুয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান (অপ.) কেন্দুয়া উপজেলা পরিষদ মাওলানা হারুনুর রশিদ ফারুকী,কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এখলাছ উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান কাজল,উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকন,সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান।
বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুর রহমান আকন্দ।
এ সময় বক্তব্য রাখেন মাওলানা জাহের উদ্দীন,মাওলানা শরীফুজ্জামান জিহাদী,মাওলানা আবুল কাশেম,হাফেজ আব্দুল আওয়াল,মাওলানা রুহুল আমিন,মাওলানা আমির হামযাহ প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন দুই শতাধিক মাদ্রাসার মোহতামিম। স্থানীয় ওলামায়ে কেরাম,হাফেজ শিক্ষার্থী,গণ মাধ্যমকর্মী।
আলোচনা শেষে ৩২৫ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার হিসাবে ক্রেস্ট ও মূল্যবান বই প্রদান করা হয়।
