সর্বশেষ
13 Mar 2026, Fri

নেত্রকোণায় বিএডিসির পুরাতন ভবনের ছাদ চাপায় নিহত ও আহতদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

ডেস্ক রিপোর্টঃ

বৃহস্পতিবার (১৪ আগস্ট)নেত্রকোণায় বিএডিসির পুরাতন ভবনের ছাদ চাপায় ৩ শ্রমিক নিহত ও ৩ জন আহত হয়।

নিহত ও আহত পরিবারের মাঝে শুক্রবার(১৫ আগস্ট) দুপুর সাড়ে ১১ টায় নেত্রকোণা জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

নিহত পরিবারের মাঝে ৫০ হাজার ও আহতদের মাঝে ২৫ হাজার নগদ টাকা তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রফিকুজ্জামান,বিএডিসির প্রধান প্রকৌশলী (নির্মাণ)মুহাম্মদ বদরুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সেচ)পংকজ কর্মকার,নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম,নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান প্রমুখ।

নিহত তিন জন হচ্ছেন, সদর উপজেলার হলুদাটি গ্রামের শামছুদ্দিনের ছেলে হান্নান মিয়া (৩৮), আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের সালাম মিয়া ( ৪০) ও নেত্রকোণা পৌর শহরের পলাশহাটি গ্রামের সাদেক মিয়ার ছেলে দীপু মিয়া ( ৩৯)।
আহত তিন জন হচ্ছেন, হাসান মিয়া (৩৮), সাইফুল ইসলাম (৩৫) ও রছু মিয়া। তাদের বাড়ি নেত্রকোণার বিভিন্নস্থানে।

উল্লেখ্য,এর আগে বৃহস্পতিবার (১৪ আগস্ট) জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারের মধ্যে ২০ হাজার টাকা করে এবং আহতের মধ্যে ১০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *