সর্বশেষ
13 Mar 2026, Fri

অধ্যাপক যতীন সরকার:একজন নক্ষত্রের চির বিদায়

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার বার্ধক্যজনিত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।

বুধবার (১৩ আগস্ট) বিকাল ৩ ঘটিকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৮৯ বছর বয়সে মৃত্যু বরণ করেন তিনি।

অধ্যাপক যতীন সরকারের জন্ম ১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোণার কেন্দুয়ার আশুজিয়া ইউনিয়নের চন্দপাড়া গ্রামে।

তিনি ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন।তাছাড়া তিনি আপাদমস্তক সাহিত্যচর্চার পাশাপাশি প্রগতিশীল আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

সাহিত্যে অবদানের জন্য তিনি ২০১০ সালে স্বাধীনতা পুরস্কার, ২০০৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার,ড.এনামুল হক স্বর্ণপদক,খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে – পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন, সাহিত্যের কাছে প্রত্যাশা এবং শিশুদের জন্য রচিত- গল্পে গল্পে ব্যাকরণ।

২০০২ সালে শিক্ষকতা থেকে অবসর গ্রহণের পর তিনি নিজ জেলা নেত্রকোণার বাণপ্রস্থ বাসায় বসবাস করতেন এবং সেখানেই তিনি তাঁর সাহিত্যচর্চা চালিয়ে যান।

এই প্রতিথযশা ও প্রখ্যাত ব্যক্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কবি সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

নেত্রকোণার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ এই গুণী ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানান এবং এই মহীয়সী মানুষটির শেষকৃত্য সম্পন্ন হবে নেত্রকোণার সাতপাই মহাশ্মশানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *