
মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া(নেত্রকোনা) প্রতিনিধিঃ
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ২ টায় প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।
কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম মানববন্ধন ও প্রতিবাদ সভা সঞ্চালনা করেন।
সভায় বক্তব্য দেন,সাংবাদিক হারেছ উদ্দীন ফকির,সমরেন্দ্র বিশ্বশর্মা,সালাউদ্দীন সালাম,লুৎফর রহমান হৃদয়,বীর মুক্তিযুদ্ধা নুরুল হক,সাংবাদিক রফিকুল ইসলাম রফিক,মন্জুরা আলম লিলি,কায়সার তালুকদার,রাখাল বিশ্বাস,আবুল কাশেম আকন্দ,সেকুল ইসলাম খান প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকরা সবসময় জনগণের সামনে সত্য তুলে ধরতে কাজ করেন। কিন্তু বারবার তারা হামলা, হত্যা ও হয়রানির শিকার হচ্ছেন। তাই সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবি জানাই।
সংবাদ সম্মেলন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার এর মাধ্যমে।
মানববন্ধনে কেন্দুয়া প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়।তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে।ওই ঘটনায় নিহত ব্যক্তির ভাই মো. সেলিম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
