সর্বশেষ
13 Mar 2026, Fri

আটপাড়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের দলীয় কার্য্যালয় উদ্বোধন 

ইকবাল ভূইয়া,আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ 

নেত্রকোনার আটপাড়ায় শুক্রবার(৮আগষ্ট)বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ খেলাফত মজলিস এর দলীয় কার্য্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

জুলাই গণঅভ্যুত্থানের পর সারা দেশে ইসলামী সংগঠনগুলো তাদের সাংগঠনিক কার্যক্রম বাড়িয়ে দিয়েছে।এরই অংশ হিসেবে আটপাড়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে এবং আগামী সংসদ নির্বাচন কে সামনে রেখে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় তাদের কার্য্যালয় স্হাপন করেন।এ উপলক্ষ্যে জুমার নামাজের পর সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন হতে এসে নতুন কার্য্যালয়ে জমায়েত হয়।

এখানে উল্লেখ্য যে, আগামী সংসদ নির্বাচনে নেত্রকোনা -৩(কেন্দুয়া -আটপাড়া) আসনে এবার বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়ন বিষয়ে আলোচনায় আছেন শুনই গ্রামের ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠের ইমাম ওগোয়াতলা আয়েশ( রাঃ)মহিলা মাদ্রাসা ও সাবেক শুনই দারুস সুন্নাহ কওমী ও হাফিজিয়া মাদ্রাসর মোহতামিম মাওলানা আজিজুর রহমান।কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। এরই পরিপ্রেক্ষিতে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে এই কার্য্যালয় হতে। 

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা খেলাফত মজলিসের সভাপতি  মাওলানা আজিজুর রহমান,সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ জিয়াউল ইসলাম, মাওলানা লোকমান  হোসেন,প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহম্মেদ সহ নেতাকর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *