সর্বশেষ
13 Mar 2026, Fri

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি মদন উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত

মদন(নেত্রকোণা) প্রতিনিধিঃ

বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমিতি মদন উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।গত ২ আগষ্ট বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আছমা খানম ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমানের যৌথ স্বাক্ষরে এ উপজেলার ৮১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদিত হয়।এতে সভাপতি করা হয় মদন দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মজিবুর রহমান লিটন ও চানগাঁও শাহাপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মানিক মিয়াকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। সোমবার(৪ আগষ্ট) কমিটির সভাপতি মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এ ছাড়া উচিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলামকে সিনিয়র সহ- সভাপতি,কুলিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুফতিউর রহমান ( বাবুল)কে যুগ্ন সাধারণ সম্পাদক, সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সৈয়দ বিলাস গরকিকে সাংগঠনিক সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *