সর্বশেষ
13 Mar 2026, Fri

কেন্দুয়ায় নিখোঁজের পাঁচদিন পর হাওর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় সান্দিকোনা ইউনিয়নের টিপ্রা গ্রামের কেনু মিয়া (৫৪) নিখোঁজের পাঁচদিন পর সোমবার(২১জুলাই) নিহতের বাড়ির পেছনের হাওর থেকে কেনু মিয়ার লাশ উদ্ধার করেছে কেন্দুয়া থানা পুলিশ।

নিহত কেনু মিয়া মৃত আব্দুর রাশিদের পুত্র। তিনি গত বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

সোমবার(২১ জুলাই)দুপুরের দিকে বাড়ির পেছনের হাওরে স্থানীয় লোকজন একটি মরদেহ ভাসতে দেখে কেন্দুয়া থানা পুলিশকে খবর জানান, পরে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করে।

মৃতদেহটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *