সর্বশেষ
13 Mar 2026, Fri

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে নেত্রকোণায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উপলক্ষ্যে নেত্রকোণায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এ বছরের বিশ্ব জনসংখ্যা দিবসের (২০২৫) স্লোগান হল:”ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন।”

সোমবার (১৪ জুলাই)সকালে নেত্রকোণা সদর উপজেলা পরিষদের হলরুমে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এবং জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও নেত্রকোণা সদরের সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.হাবিবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সিভিল সার্জন ডা.মো. গোলাম মাওলা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম,স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রোগ্রাম ম্যানেজার কোহিনুর বেগম প্রমুখ।

আলোচনায় বক্তারা একটি ন্যায্য ও সম্ভাবনাময় ভবিষ্যতের জন্য পরিবার পরিকল্পনা ও তরুণদের ক্ষমতায়নের প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন।

আলোচনা সভা শেষে কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।পুরস্কারপ্রাপ্তরা হলেন—
শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী: মিতা চৌধুরী, ৩নং ওয়ার্ড, কৃষ্ণপুর ইউনিয়ন,খালিয়াজুরী
শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা: অভি আক্তার,বড় কাশিয়া বিরামপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, মোহনগঞ্জ
শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক: মো. জুয়েল মিয়া, কাইলাটি ইউনিয়ন, সদর উপজেলা
শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার: মো.রায়হানুল হক, সাহতা মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, বারহাট্টা
শ্রেষ্ঠ সেবা কেন্দ্র: নাজিরপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কলমাকান্দা
শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ: চল্লিশা ইউনিয়ন পরিষদ, সদর উপজেলা
শ্রেষ্ঠ উপজেলা পরিষদ: নেত্রকোণা সদর উপজেলা পরিষদ
শ্রেষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্র: নেত্রকোণা মা ও শিশু কল্যাণ কেন্দ্র
শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা (সিবিডি);
পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *