
মদন(নেত্রকোনা)প্রতিনিধিঃ
নেত্রকোনার মদন উপজেলায় ঐতিহ্যবাহী কেশজানী বিদ্যানিকেতনের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১ জুলাই)কেশজানী বিদ্যানিকেতনে প্রধান শিক্ষকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নবনির্বাচিত সভাপতি কুলসুমা আক্তার এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক খসরু আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপি’র সভাপতি ও চান গাও-এর ইউপি চেয়ারম্যান নুরুল আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আহম্মদ,গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক অনিক আহমেদ সম্রাট,অভিভাবক সদস্য গিয়াস উদ্দিন,সাবেক ইউপি সদস্য মাখন মেম্বার।
এ সময় আরও উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দ,সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
