সর্বশেষ
13 Mar 2026, Fri

জুলাই যোদ্ধাকে নিয়ে কটুক্তি করায় কেন্দুয়ায় যুবক আটক

মাজহারুল ইসলাম (উজ্জ্বল)
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ

জুলাই যোদ্ধা শহীদ আবু সাঈদের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটুক্তি করায় মো. সুমন আহম্মেদ (১৮) নামে এক যুবককে আটক করেছে কেন্দুয়া থানা পুলিশ।

শুক্রবার (২৭ জুন) বিকেলে সান্দিকোনা বাজার থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে সুমন আহম্মেদ নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শহীদ আবু সাঈদের ছবি সংযুক্ত করে একটি পোস্ট দেন।

পোস্টটিতে শহীদ সাঈদকে নিয়ে কটুক্তি করায় বিষয়টি সাথে সাথেই জনসমক্ষে চলে আসে যা তাৎক্ষণিকভাবে স্থানীয়দের ও প্রশাসনের নজরে আসে।বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, “ঘটনাটি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *