সর্বশেষ
13 Mar 2026, Fri

কেন্দুয়ায় অগ্নিকাণ্ডে নিঃস্ব টিটন মিয়া

মাজহারুল ইসলাম (উজ্জ্বল),কেন্দুয়া (নেত্রকেনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কান্দিউড়া ইউনিয়নের ব্রাহ্মণজাত (উত্তরপাড়া) গ্রামে টিটন মিয়ার বসতঘর, ঘরে থাকা মালামাল এবং বসতঘর সংলগ্ন গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। টিটন মিয়া ব্রাহ্মণজাত গ্রামের মৃত খুরশিদ মিয়ার ছেলে।

স্থানীয় লোকজন জানান, বুধবার (২৫ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে রাতেই স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের সার্বিক  সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এলেও আগুনে পুড়ে ছাই হয়ে যায় টিটন মিয়ার বসতঘর, ঘরে থাকা মালামাল এবং বসতঘর সংলগ্ন গোয়ালঘরটিও।

টিটন মিয়া সবকিছু হারিয়ে নিঃস্ব। পরিবারটি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে স্থানীয় প্রশাসন,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও  এলাকার বিত্তশালী ব্যক্তিদের প্রতি। তাদের সহযোগিতা পেলেই হয়তো রাতের বেলা অন্তত পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদে ঘুমানোর ব্যবস্থা হতে পারে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল আউয়াল বলেন, টিটন মিয়ার বসতঘর, ঘরে থাকা মালামাল এবং বসতঘর সংলগ্ন গোয়ালঘর আগুনে পুড়ে গিয়েছে, এতে টিটন মিয়ার অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। টিটন মিয়ার ঘরে বর্তমানে একমুঠো চাল পর্যন্ত নেই। নেই কোন আসবাবপত্র। সবকিছু মিলে টিটন মিয়া বিশাল একটি ক্ষতির মুখে পড়েছে।

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার জানান, কান্দিউড়া ইউনিয়নের টিটন মিয়ার ঘরে আগুন লাগার বিষয়টি খোঁজখবর নিয়ে তাকে সহযোগিতা করা হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *