সর্বশেষ
13 Mar 2026, Fri

সাবেক এমপি নূরুল আমিন তালুকদারের কবর জিয়ারত করেন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশাী মো.বশির

আটপাড়া(নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনা -৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মো.বশির মঙ্গলবার(১৯ আগস্ট)বিকালে উপজেলার সুখারী ইউনিয়নের দেওশ্রী গ্রামে নেত্রকোনা -৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম নূরুল আমিন তালুকদারের কবর জিয়ারত করেন।

পরে নূরুল আমিন তালুকদারের প্রতিষ্ঠিত দেওশ্রী মাদ্রাসা এবং এতিমখানায় যান এবং মাদ্রাসার খোঁজ খবর নেন।

এর আগে তিনি বেলা ৩ টায় তেলিগাতী বাজারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের দাবিতে গনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসুচী পালন করেন।

এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল হোসাইন তালুকদার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম সোহেল,৪নং বানিয়াজান ইউনিয়নের যুবদলের সাবেক সভাপতি মাসুদুর রহমান তালুকদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *