সর্বশেষ
13 Mar 2026, Fri

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মদনে মানববন্ধন

মদন(নেত্রকোনা) প্রতিনিধিঃ

গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে মদনে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রোববার(১০ আগষ্ট) দুপুরে মদন প্রেসক্লাবের সামনে মদন-নেত্রকোনা সড়কে এ কর্মসূটি পালন করা হয়।

এ সময় প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মদন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, সমকাল প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোতাহার আলম চৌধুরী, যায়যায়দিন প্রতিনিধি আল আমিন তালুকদার, যুগান্তর প্রতিনিধি তোফাজ্জল হোসেন, আমার দেশ প্রতিনিধি নিজাম তালুকদার, কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি ফয়েজ আহম্মদ হৃদয়,মদন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, আমেরিকা প্রবাসী মাহবুব আলম, অবসরপ্রাপ্ত সৈনিক সংগঠন মদন ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি আব্দুল আওয়াল ফকির, ছাত্র সমন্বয়ক মাহির আকন্দ ফয়সাল প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি ও প্রেসক্লাব সাংবাদিক মোশাররফ হোসেন বাবুল। এ ছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, তুহিন হত্যার বিচার যেন সাগর-রুনি হত্যার মতো প্রহসনে পরিণত না হয়।দোষীদের শনাক্ত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।সংবাদকর্মীরা যাতে নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারেন সে জন্য সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ আইন প্রণয়ন ও বাস্তবায়ন করার আহ্বান জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *