সর্বশেষ
13 Mar 2026, Fri

মদনে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতঃ

মদন(নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার মদনে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৬ মে)মদন উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এর নাগরিকতা সিভিক এনগেজমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মদন উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার সফি, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মাষ্টার,মদন ইউনিয়ন পরিষদ প্রশাসক ইমরান হাবিব,কাইটাইল ইউনিয়ন পরিষদ প্রশাসক আব্দুল আহাদ,মাঘান ইউনিয়ন প্রশাসক আবুল কালাম আজাদ,মদন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল,সাংবাদিক মোশাররফ হোসেন, মোতাহার হোসেন লিটন।

অনুষ্টানটি পরিচালনা করেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রকল্প ব্যবস্থাপক কোহিনূর আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *