
ডেস্ক রিপোর্টঃ
সরকার স্বীকৃত ঔষধ ব্যবসায়ীদের একমাত্র জাতীয় সংগঠন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি(বিসিডিএস)মদন উপজেলা উপ-শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
সোমবার(১৭/১১/২০২৫) বিসিডিএস নেত্রকোণা জেলা শাখার সভাপতি আব্দুর রউফ ও সিনিয়র সহ-সভাপতি মোঃকাইয়ুম খান(উত্থান) স্বাক্ষরিত সংগঠনের প্যাডে ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সভাপতি হিসেবে মোঃ রোকনুজ্জামান খান ও সিনিয়র সহ-সভাপতি হিসেবে আব্দুল লতিফ মুতাহার কে মনোনীত করা হয়েছে।এছাড়া সহ-সভাপতি হিসেবে আবু সায়েম ও সাব্বির আহমেদ মনোনীত হয়েছেন।কমিটির অন্য সদস্যরা হলেন মোঃ জহিরুল ইসলাম চৌধুরী,সাধন চন্দ্র রায়,মোঃ লুৎফর রহমান,টুটুল পাল,সম্পদ কুমার রায়,নুরুল হুদা নুরু,ইয়াহিয়া মির্জা চৌধুরী,মোঃআল আমিন,কৃষ্ণ সরকার,সাধন চন্দ্র দাস,রঞ্জন চক্রবর্তী,মোঃসারোয়ার জাহান,মাহবুবুল আলম টিটু।
এ বিষয়ে নবগঠিত কমিটির সভাপতি মোঃ রোকনুজ্জামান খান বলেন,ঔষধ ব্যবসায়ী ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় আমরা নিজেদের মেধা ও শ্রম দিয়ে সর্বোচ্চ সেবা প্রদান করতে বদ্ধপরিকর।সুন্দর একটি কমিটি উপহার দেওয়ায় বিসিডিএস জেলা কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার প্রতিশ্রুতি দিচ্ছি।
