সর্বশেষ
13 Mar 2026, Fri

পূর্বধলায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে নারীদের সঙ্গে মতবিনিময়

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোণার পূর্বধলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ নিয়ে বিভিন্ন শ্রেণী-পেশার নারীদের সঙ্গে মতবিনিময় ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার স্টেশন সংলগ্ন ঈদগাহ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে এ সমাবেশ আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান তালুকদার এবং সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ মো. আব্দুর রাশিদ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী,ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের সাবেক সাধারণ সম্পাদক, একই হলের সাবেক সভাপতি,কেন্দীয় ছাত্র দলের সাবেক সহ-সভাপতি,নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সম্মানিত সদস্য, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এ.এস.এম শহিদুল্লাহ ইমরান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সোহেল।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.এ. মান্নান, আহমদ আলী সরকার, এবং যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদসহ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বিপুল সংখ্যক নারী উপস্থিত হয়ে ৩১ দফা সংস্কার প্রস্তাব এবং পূর্বধলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত জানান। তারা ১৬০ নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে ‘বিতর্কিত’ ব্যক্তিকে চূড়ান্ত মনোনয়ন না দেওয়ার দাবি জানান এবং ‘ক্লিন ইমেজসম্পন্ন’ প্রার্থী মনোনয়নের আহ্বান করেন। অনেক নারী জানান, বিতর্কিত ব্যক্তিকে পরিবর্তন না করলে তারা ভোটকেন্দ্রে যাবেন না।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এ.এস.এম শহিদুল্লাহ ইমরান তার বক্তব্য বলেন, তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কার প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *