
কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা)প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৫৯ নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থীসহ দল মনোনীত মোট পাঁচ(৫) জন মনোনয়ন ফরম দাখিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে।
সোমবার (২৯ ডিসেম্বর) প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিনে তারা মনোনয়ন ফরম দাখিল করেন বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।
এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনীত প্রার্থী,নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী মনোনয়নপত্র দাখিল করেন,নেত্রকোণা রিটার্নিং কর্মকর্তার কাছে।
ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মনোনীত প্রার্থী মো.শামছুদ্দোহা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো.খায়রুল কবীর নিয়োগী,ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাকির হোসেন ও কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য মো. দেলোয়ার হোসেন ভূঞা দুলাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেন কেন্দুয়া সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে।
উল্লেখ্য, উল্লেখিত পাঁচ(৫) জন প্রার্থীই কেন্দুয়া উপজেলার স্থায়ী বাসিন্দা।
