
ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোণার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো.সাইফুর রহমানকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেছে আল-মদিনা ফাউন্ডেশন।
সোমবার(১ ডিসেম্বর)বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন-আল -মদিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী মোহাম্মদ রোকন উদ্দিন,জেনারেল সেক্রেটারি কাজী শোয়াইব আলম,ভাইস চেয়ারম্যান কাজী আরশাদুল আলম তালুকদার,অডিটর ও নির্বাহী সদস্য সাইফুল ইসলাম,নির্বাহী সদস্য মোহাম্মদ ফুল মিয়া,অ্যাসোসিয়েট এডভাইজার শরিয়াহ বোর্ড মাওলানা আহমদ মাসুম বিল্লাহ ত্বাকি,ডিরেক্টর বদরী ইউনিট মাওলানা জাকির হোসেন মানিক, প্রবাসী প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ শহীদুর রহমান মিঠুন,সভাপতি বদরী কমিটি নেত্রকোণা সদর উপজেলা শাখা মুফতি মাওলানা হোসাইন আহমদ।
এ সময় তারা নবাগত জেলা প্রশাসকের সাথে সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং জেলা প্রশাসক তাদের কার্যক্রম কে গতিশীল করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য,আল-মদিনা ফাউন্ডেশন -শিক্ষা,দাওয়াহ ও পূর্ণ মানব কল্যাণে নিবেদিত একটি অরাজনৈতিক ও অলাভজনক সেবামূলক জাতীয় পর্যায়ে সরকার নিবন্ধিত প্রতিষ্ঠান।শিক্ষা,স্বাস্থ্য ও আর্তমানবতার সেবা,সমাজ- সংস্কার,মহত্তম নীতিচেতনার সঞ্চার এবং পরিচ্ছন্ন মানসিকতা গঠনে সংগঠনটি নিরন্তর কাজ করে যাচ্ছে।
