সর্বশেষ
13 Mar 2026, Fri

নেত্রকোণায় “গীতবিতানের কথায় রবীন্দ্রনাথ” বিষয়ক পাঠের আসর অনুষ্ঠিত

নেত্রকোণা প্রতিনিধিঃ

এ কথায় সুরে গীত হয়,রবি ঠাকুরের গীত বিতান,এ বিষয়ে পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে নেত্রকোণায়।

সোমবার (০৭ জুলাই)প্রথম পর্বে গীত হয় রবীন্দ্রনাথের গীতবিতানের কথা। গ্রন্থের শব্দমালার সাথে সুর আর উচ্চারণের অনুরণন করেন বাচিক শিল্পী পহেলী দে, শিল্পী ভট্টাচার্য, প্রদীপ চক্রবর্তী, অঞ্জনা বিশ্বাস এবং নিবেদিতা বন্দোপাধ্যায়।

বাবু প্রদীপ কুমারের সঞ্চালনায় পঁয়তাল্লিশ মিনিটের পাঠের আসর “জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ্, নেত্রকোণা শাখার”ফেসবুক গ্রুপ থেকে সন্ধ্যা ৭:৩০ মিনিটে সরাসরি সম্প্রচারিত হয়।

পাঠের আসরটি নেত্রকোণা শহরের প্রথিতযশা প্রয়াত ডা: মৃনাল বিশ্বাসের কন্যা সংস্কৃতি অনুরাগী বেবি বিশ্বাসের পাটপট্টিস্থ বাসায় অনুষ্ঠিত হয়।

এবারের বিষয় ছিলো, গীতবিতানের কথায় রবীন্দ্রনাথ। অর্থাৎ গীতবিতানের গানগুলো থেকে নির্বাচন করে আবৃত্তি করা হয়। যেমন- কৃষ্ণকলি আমি তারেই বলি, আমার যে সব দিতে হবে, আমি বহু বাসনায় প্রাণপনে চাই, বিপদে মোরে রক্ষা করো, হে মোর চিত্ত, পূণ্য তীর্থে জাগো রে ধীরে, আমার সকল দুখের প্রদীপ জ্বেলে, ওগো কিশোর, আজি তোমার দ্বারে পরান মম জাগে, নীল নবগনে আষাঢ় গগনে, নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, জীবন যখন শুকায়ে যায় ইত্যাদি।

এরই মধ্যে পাঠকরাও মন্তব্যের ঘরে লিখতে থাকে বহু মন্তব্য। তার মধ্য থেকে কয়েকটি তুলে ধরা হলো- উন্নয়নকর্মী মৃনাল কান্তি চক্রবর্তী লিখেছেন-” শুধুমাত্র আবৃত্তি নিয়ে এমন ব্যতিক্রমধর্মী আয়োজন সত্যিই অনন্য, নেত্রকোণার বিশিষ্ট আবৃত্তিকারদের উপস্থাপনা আয়োজনকে সমৃদ্ধ করেছে। রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনোয়ার মামুন লিখেছেন-অসাধারণ সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার চিন্তা করার জন্য রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কে ধন্যবাদ জানাচ্ছি এমন আয়োজন খুব দেখা যায় না। আবৃত্তিকার প্রণব তালুকদার লিখেছে – মুগ্ধ করা আবৃত্তির আসর।

পরে আসরের সমাপনীতে রবীন্দ্রসঙ্গীত শিল্পী নারায়ন কমর্কার সকলের কণ্ঠে তোলে ধরেন “আগুনের পরশমনি”গানটি, আর এটি গাওয়ার মধ্য দিয়ে আড্ডার পরিসমাপ্তি ঘটে। তবে সংগঠনের সভাপতি এডভোকেট পূরবী কুণ্ডু জানিয়েছেন “পাঠের আসর” কেবল মাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বা সাহিত্য কেন্দ্রিক অনুষ্ঠানই না এখানে অন্য কবিদের পদ্য ও গদ্যর আলোচনাও পাঠের অনুসঙ্গ হবে। আবার এটি যে কেবল মাসিক অনুষ্ঠান তাই নয়, প্রয়োজনের নিরিখে কখনো কখনো মাসে ২/৩ টি আড্ডার আসরও বসতে পারে। প্রগতি অভিমুখী চিন্তাচর্চায় শিল্প সাহিত্যর সব বিষয়েরই পাঠের স্থান হউক এই পাঠের আসর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *