সর্বশেষ
13 Mar 2026, Fri

নিখোঁজ শামীমের মোটরসাইকেলের উদ্ধারস্থল পরিদর্শন করেন কেন্দুয়া সার্কেল সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের শামুক জানী নদীর ব্রিজ ও উক্ত এলাকা পরিদর্শন করেন কেন্দুয়া সার্কেল সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা ।
রবিবার (৬জুলাই) দুপুরে উক্ত এলাকা পরিদর্শন করেন তিনি।

জানা যায়,এই ব্রিজের নিচ থেকেই শনিবার (৫ জুলাই) নিখোঁজ রফিকুল ইসলাম শামীমের মোটরসাইকেলটি উদ্ধার করে কেন্দুয়া থানা পুলিশ।

এ সময় ছিলেন,কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ(ওসি)মিজানুর রহমান,কেন্দুয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত)মিহির রঞ্জন দেব,কেন্দুয়া থানা পুলিশ ফোর্স, স্থানীয় নেতৃবৃন্দ,বাসিন্দা ও সাংবাদিকবৃন্দ ।

উল্লেখ্য, গত ৩ জুলাই কেন্দুয়া থানায় এ বিষয়ে একটি জিডি করেন তার বড় ভাই মোঃ সাইফুল ইসলাম (৩৯)। এতে উল্লেখ করা হয়,গত ২ জুলাই রাত সাড়ে এগারোটায় গন্ডা ইউনিয়নের পাহাড়পুর এলাকা থেকে নিখোঁজ হয় শামীম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *