সর্বশেষ
13 Mar 2026, Fri

চেক জালিয়াতি মামলায় কেন্দুয়ায় যুবক গ্রেপ্তার

কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা)প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় চেক প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি জহিরুল ইসলাম অপু নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কেন্দুয়া থানা পুলিশ।

শুক্রবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে গড়াডোবা ইউনিয়নের চিকনী গ্রাম থেকে গ্রেফতার করা হয় তাকে।তিনি গড়াডোবা ইউনিয়নের চিকনী গ্রামের বাসিন্দা এবং ইনছান আলীর ছেলে। তাছাড়া জহিরুল ইসলাম অপু কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। তার মামলা নং – সিআর ৮৯ (১) ২৪ ও দায়রা জজ আদালত ২২৯ /২৫।

কেন্দুয়া থানার এএসআই আলমগীর হোসেন অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন বলে জানায় পুলিশ।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, তার নামে আদালতে জারি থাকা ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।তিনি আরো বলেন, ইতিমধ্যে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *